1. admin@bijoysangram71tv.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল মিছিল গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরিষাবাড়ীতে প্রযুক্তি সেবার নির্ভরতার নাম—এস এম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল’র বাড়িতে ঈদ উপহার বিতরণ    সম্পন্ন.. গাজীপুর সদরে ছাত্র শিবিরের ইফতার অনুষ্ঠিত.. সওকত হোসাইন সাংবাদিকতায় ঐক্যের আহ্বান: গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও সভা অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত
গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ বিশেষ প্রতিনিধি : সওকত হোসাইন। গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বকচরপাড়া এলাকায় এক সাংবাদিকের পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশ বুলেটিন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তাঁর বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয় মোশাররফ বেপারী, রফিকসহ কয়েকজন দলবল নিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। পরে জমিতে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পাঁচটি আকাশমনি গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, গাছ কাটার সময় তারা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে ভবিষ্যতে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সাংবাদিক সাইফুল ইসলাম শুভ বলেন, আমাদের পৈতৃক সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করে গাছ কেটে নেওয়া হয়েছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই কোনো সংঘাতে না গিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তিতে এ ধরনের জবরদখল এবং গাছ কর্তনের ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মোঃ মোশাররফ বেপারী বলেন, আমি নগদ টাকা দিয়ে গাছ কিনেছি, তাই গাছ কাটছি। তাদের যদি জমি নিয়ে কোনো দাবি থাকে, তাহলে জমির বিষয়ে কথা বলুক। এখানে আমার কী? এই জমি একাধিকবার কেনাবেচা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলেন, জমির মালিকানা ও গাছের মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তারা আশা করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগবিশেষ প্রতিনিধি :
সওকত হোসাইন। 

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বকচরপাড়া
 এলাকায় এক সাংবাদিকের পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশ বুলেটিন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তাঁর বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয় মোশাররফ বেপারী, রফিকসহ কয়েকজন দলবল নিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। পরে জমিতে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পাঁচটি আকাশমনি গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, গাছ কাটার সময় তারা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে ভবিষ্যতে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সাংবাদিক সাইফুল ইসলাম শুভ বলেন, আমাদের পৈতৃক সম্পত্তিতে বেআইনিভাবে প্রবেশ করে গাছ কেটে নেওয়া হয়েছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই কোনো সংঘাতে না গিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত ও পৈতৃক সম্পত্তিতে এ ধরনের জবরদখল এবং গাছ কর্তনের ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা মোঃ মোশাররফ বেপারী বলেন, আমি নগদ টাকা দিয়ে গাছ কিনেছি, তাই গাছ কাটছি। তাদের যদি জমি নিয়ে কোনো দাবি থাকে, তাহলে জমির বিষয়ে কথা বলুক। এখানে আমার কী? এই জমি একাধিকবার কেনাবেচা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলেন, জমির মালিকানা ও গাছের মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তারা আশা করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ
বিশেষ প্রতিনিধি :

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বিজয় সংগ্রাম ৭১ টিভি
Theme Customized By Shakil IT Park