1. admin@bijoysangram71tv.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল মিছিল গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরিষাবাড়ীতে প্রযুক্তি সেবার নির্ভরতার নাম—এস এম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল’র বাড়িতে ঈদ উপহার বিতরণ    সম্পন্ন.. গাজীপুর সদরে ছাত্র শিবিরের ইফতার অনুষ্ঠিত.. সওকত হোসাইন সাংবাদিকতায় ঐক্যের আহ্বান: গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও সভা অনুষ্ঠিত

মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত
মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ​বিশেষ প্রতিনিধি : গাজীপুর “মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি, মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের হোতাপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​হোতাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হোতাপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। ​মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের গাজীপুর এবং ভাওয়ালগড় ইউনিয়নে মাদকের কোনো স্থান নেই। মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। যেখানেই তাদের খুঁজে পাওয়া যাবে, সেখান থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয় নয়, প্রয়োজন সামাজিক ঐক্য ও জনসচেতনতা।” ​আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমান আইনের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক মাদক ব্যবসায়ী অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।” পরে মাদক নির্মূলে প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করে তিনি জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ​বিশেষ অতিথির বক্তব্যে কবি, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।” ​সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মণ্ডল বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দল, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধও জরুরি।” ​সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতনতার তাগিদ দিয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নুরুল আমিন মাস্টার বলেন, “প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি করতে হবে, যাতে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পায়।” ​কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মাজারুল ইসলাম এবং বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম। তারা তরুণ সমাজকে মাদকের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। ​এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যুব সমাজকে রক্ষা করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান
মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল​বিশেষ প্রতিনিধি : গাজীপুর

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি, মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের হোতাপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​হোতাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হোতাপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
​মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের গাজীপুর এবং ভাওয়ালগড় ইউনিয়নে মাদকের কোনো স্থান নেই। মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। যেখানেই তাদের খুঁজে পাওয়া যাবে, সেখান থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয় নয়, প্রয়োজন সামাজিক ঐক্য ও জনসচেতনতা।”
​আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমান আইনের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক মাদক ব্যবসায়ী অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।” পরে মাদক নির্মূলে প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করে তিনি জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
​বিশেষ অতিথির বক্তব্যে কবি, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”
​সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মণ্ডল বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দল, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধও জরুরি।”
​সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতনতার তাগিদ দিয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নুরুল আমিন মাস্টার বলেন, “প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি করতে হবে, যাতে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পায়।”
​কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মাজারুল ইসলাম এবং বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম। তারা তরুণ সমাজকে মাদকের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
​এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যুব সমাজকে রক্ষা করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানান

মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
​বিশেষ প্রতিনিধি : গাজীপুর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বিজয় সংগ্রাম ৭১ টিভি
Theme Customized By Shakil IT Park