1. admin@bijoysangram71tv.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল মিছিল গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরিষাবাড়ীতে প্রযুক্তি সেবার নির্ভরতার নাম—এস এম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল’র বাড়িতে ঈদ উপহার বিতরণ    সম্পন্ন.. গাজীপুর সদরে ছাত্র শিবিরের ইফতার অনুষ্ঠিত.. সওকত হোসাইন সাংবাদিকতায় ঐক্যের আহ্বান: গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও সভা অনুষ্ঠিত

গাজীপুরে তারাবি পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরদিন লিচুবাগান থেকে পোড়া মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত
গাজীপুরে তারাবি পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরদিন লিচুবাগান থেকে পোড়া মরদেহ উদ্ধার বিশেষ প্রতিনিধি : গাজীপুর জেলা। তারাবি নামাজ পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মাহবুব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভবানীপুর এলাকার খুরশীদিয়া "মারকাযুল উলুম" ক্বওমী মাদরাসার পাশের লিচুবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহবুব পরিবারসহ ভবানীপুরে মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুব খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামে। তিনি সোহাগের ছেলে। স্থানীয়রা জানান, সকালে মোশারফ হোসেনের লিচুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আগুনে পোড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে মাহবুবের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন এবং জয়দেবপুর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহতের বাবা সোহাগ জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয় মাহবুব। রাত ৯টার দিকে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করা হয়। সারারাত অপেক্ষার পরও কোনো সন্ধান মেলেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলেকে ঝোপঝাড়ের মধ্যে আগুনে পোড়া অবস্থায় দেখতে পান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, 'আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'

গাজীপুরে তারাবি পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরদিন লিচুবাগান থেকে পোড়া মরদেহ উদ্ধারবিশেষ প্রতিনিধি : গাজীপুর জেলা।  তারাবি নামাজ পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মাহবুব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভবানীপুর এলাকার খুরশীদিয়া "মারকাযুল উলুম" ক্বওমী মাদরাসার পাশের লিচুবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহবুব পরিবারসহ ভবানীপুরে মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুব খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামে। তিনি সোহাগের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোশারফ হোসেনের লিচুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আগুনে পোড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে মাহবুবের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন এবং জয়দেবপুর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের বাবা সোহাগ জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয় মাহবুব। রাত ৯টার দিকে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করা হয়। সারারাত অপেক্ষার পরও কোনো সন্ধান মেলেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলেকে ঝোপঝাড়ের মধ্যে আগুনে পোড়া অবস্থায় দেখতে পান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, 'আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'

গাজীপুরে তারাবি পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরদিন লিচুবাগান থেকে পোড়া মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি : গাজীপুর জেলা। তারাবি নামাজ পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মাহবুব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভবানীপুর এলাকার খুরশীদিয়া “মারকাযুল উলুম” ক্বওমী মাদরাসার পাশের লিচুবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহবুব পরিবারসহ ভবানীপুরে মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুব খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামে। তিনি সোহাগের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোশারফ হোসেনের লিচুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আগুনে পোড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে মাহবুবের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন এবং জয়দেবপুর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের বাবা সোহাগ জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয় মাহবুব। রাত ৯টার দিকে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করা হয়। সারারাত অপেক্ষার পরও কোনো সন্ধান মেলেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলেকে ঝোপঝাড়ের মধ্যে আগুনে পোড়া অবস্থায় দেখতে পান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বিজয় সংগ্রাম ৭১ টিভি
Theme Customized By Shakil IT Park