

গাজীপুর জেলার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সওকত হোসাইন,
বিশেষ প্রতিনিধি
গাজীপুর জেলা।
গাজীপুর কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় সিই-এসবিসি (CE-SBC) বিষয়ক এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের কালিহাসি মোড় এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের অধিকার, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক আচরণ পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, নারী ও কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপিত বাস্তবধর্মী বার্তাগুলো উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সমাজে ইতিবাচক আচরণগত পরিবর্তন ঘটানো এবং শিশু ও নারীর উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়