

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিক পরিষদের ব্যানারে মানববন্ধন।
সওকত হোসাইন
বিশেষ প্রতিনিধি :
গাজীপুর জেলা ।
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় সারাদেশের মতো গাজীপুর সদর উপজেলা ও নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঝড়।
আজ ৮ই আগস্ট রোজ: শুক্রবার সকাল ১১ টায়, গাজীপুর সদর উপজেলা হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের ব্যানারে ‘মব ভায়োলেন্স থামাও’ ও ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’ এই দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।” তারা আরও বলেন, “যারা সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায়, তারা মূলত সত্য ধামাচাপা দিতে চায়। তাদের রুখতেই হবে।” মানববন্ধনে বক্তৃতা দেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ মোজাহিদ ও উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন এবং আরো অনেকই। তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা টিকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”
এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।