1. admin@bijoysangram71tv.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মাওলানা হারুনুর রশিদ ভাই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল মিছিল গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরিষাবাড়ীতে প্রযুক্তি সেবার নির্ভরতার নাম—এস এম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার পিরুজালী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল’র বাড়িতে ঈদ উপহার বিতরণ    সম্পন্ন.. গাজীপুর সদরে ছাত্র শিবিরের ইফতার অনুষ্ঠিত.. সওকত হোসাইন সাংবাদিকতায় ঐক্যের আহ্বান: গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে হামলা আহত-২। স্টাফ রিপোর্টার : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা দক্ষিণপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা মোঃ মোজাম্মেল হোসেন (পিতা: মৃত দুধু শেখ) ও তার ছেলে নাজমুল হক। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে ওইদিন সন্ধ্যায় মোঃ সুজাত আলী, মোঃ সুলতান মিয়া ও সোহেল গং (পিতা: হযরত আলী) অতর্কিতভাবে হামলা চালান। এতে গুরুতর আহত হন মোজাম্মেল হোসেন ও তার ছেলে। ভুক্তভোগী পরিবার জানায়, হামলার সময় মোজাম্মেল হোসেনের কাছে ৫০ হাজার টাকা ছিল। মারধরের সময় সেই টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এর আগে হামলার হুমকির ঘটনায় ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন মোজাম্মেল হোসেন। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হাসান বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে হামলা আহত-২।
স্টাফ রিপোর্টার :
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা দক্ষিণপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা মোঃ মোজাম্মেল হোসেন (পিতা: মৃত দুধু শেখ) ও তার ছেলে নাজমুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে ওইদিন সন্ধ্যায় মোঃ সুজাত আলী, মোঃ সুলতান মিয়া ও সোহেল গং (পিতা: হযরত আলী) অতর্কিতভাবে হামলা চালান। এতে গুরুতর আহত হন মোজাম্মেল হোসেন ও তার ছেলে।
ভুক্তভোগী পরিবার জানায়, হামলার সময় মোজাম্মেল হোসেনের কাছে ৫০ হাজার টাকা ছিল। মারধরের সময় সেই টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।
এর আগে হামলার হুমকির ঘটনায় ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন মোজাম্মেল হোসেন।
আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হাসান বলেন,
“জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বিজয় সংগ্রাম ৭১ টিভি
Theme Customized By Shakil IT Park