

৮নং চর গিরিশে বিএনপির ওয়ার্ড সদস্য নবায়ন ও ফরম বিতরণে প্রাণচাঞ্চল্য – কনকচাঁপাকে সংসদে দেখতে চায় ইউনিয়নবাসী।
মাহবুবুল আলম। বিজয় সংবাদ। কাজিপুর থানা প্রতিনিধি।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চর গিরিশ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-৮নং চর গিরিশ ইউনিয়ন শাখার ১,২,৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে সম্প্রতি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি জনাব অমর কৃষ্ণ দাস। প্রধান বক্তার আসন অলংকৃত করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব নাজমুল হাসান তালুকদার রানা এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য ও জনপ্রিয় নেত্রী রোমানা মোর্শেদ কনকচাঁপা।
চর গিরিশ ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ জনগণের হৃদয়ে কনকচাঁপা একটি প্রিয় ও আপন নাম। তিনি একজন নন্দিত কণ্ঠশিল্পী হলেও রাজনৈতিক অঙ্গনেও তাঁর অবদান ও নেতৃত্ব গর্বের বিষয়। বিশেষ করে চর এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে থেকে তিনি তাদের আশ্রয় হয়ে উঠেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তার নেতৃত্ব, সহানুভূতি ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে কনকচাঁপা আজ চরবাসীর প্রাণের নেত্রী। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চর এলাকা থেকে তাকে প্রার্থী হিসেবে দেখতে চান এবং তাকে সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে চান।
নেতাকর্মীদের মুখে মুখে একটি দাবিই ঘুরে ফিরে আসছে —
“কনকচাঁপাকে জাতীয় সংসদে দেখতে চাই!”
রোমানা মোর্শেদ কনকচাঁপাও এই ভালোবাসার জবাবে চরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন, যেন তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন।
—