

স্ত্রীকে দিয়ে হানি ট্রাপের ফাঁদ, ভিডিও করায় খু*ন হলো সাংবাদিক তুহিন
সওকত হোসাইন
বিশেষ প্রতিনিধি :
গাজীপুর জেলা।
স্ত্রীকে দিয়ে হানি ট্রাপের ফাঁদ, ভিডিও করায় খু*ন হলো সাংবাদিক তুহিন।
ঘটনাটি ঘটে বাদশা নামের এক ভদ্রলোককে কেন্দ্র করে। তিনি ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল) থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে ফিরছিলেন। পথে গোলাপি নামের এক নারী পরিকল্পিতভাবে তাকে হানি ট্রাপে ফেলতে চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে চৌরাস্তা রহমান শপিংমলে বাদশা প্রতারণা থেকে বাঁচতে গোলাপিকে ঘুষি মারেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাপির সঙ্গে থাকা সহযোগী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে বাদশার ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে।
ঠিক তখনই পাশের দোকানে থাকা সাংবাদিক তুহিন মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করতে থাকেন। সন্ত্রাসীরা বিষয়টি টের পেয়ে তার কাছে গিয়ে ভিডিও মুছে ফেলতে বলে। কিন্তু সাংবাদিক তুহিন ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তুহিনের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কু*পিয়ে হ*ত্যা করে।
এই ঘটনায় হানি ট্রাপের মূল নায়িকা গোলাপি, তার স্বামী এবং সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। এখন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।