[caption id="attachment_365" align="alignnone" width="300"]
গাজীপুর-৩ আসনে ৪৭ বছর পর ধানের শীষের বিজয়
গাজীপুর:প্রতিনিধি
গাজীপুর-৩ ধানের শীষের ডা. বাচ্চুর বিজয়ের মাধ্যমে আসনটি ৪৭ বছর পর পুনরুদ্ধার হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ৪৭বছরের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস গড়লেন। এর আগে ১৯৭৯ সালে এ আসনটি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ কালিয়াকৈরের চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর থেকে এ আসনটিতে জাপা এবং আ.লীগের প্রার্থীরা বিজয়ী হয়ে আসছিল। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, শ্রীপুরবাসীর জন্য এ বিজয় এক অন্যরকম অনুভূতি, দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগের এ বিজয়ের সাফল্য ধরে রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।[/caption]