

গাজীপুর সদর উপজেলা, পিরুজালী ইউনিয়নের
মোল্লা মার্কেট, বইমেলা, পিঠা উৎসব, ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, গাজীপুর ৩ আসনের জামায়াতের মনোনীত সদস্য পদ প্রার্থী জনাব ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়নের জামায়াতের সংগ্রামী আমির ও গাজীপুর সদর উপজেলার জয়েন্ট সেক্রেটারী মোঃ কামরুজ্জামান মন্ডল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দগণ ও পিরুজালী ইউনিয়নের ইসলাম প্রিয় জনগন ।