[caption id="attachment_372" align="alignnone" width="300"]
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই ঘাট এলাকা থেকে জবাই করা চারশ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে থানা পুলিশ । শুক্রবার (২০ফেব্রুয়ারি) সকাল দশটায় যমুনার মেঘাই নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে মাংসগুলো উদ্ধার করে । এসময় মাংস জবাই ও পরিবহনের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার পুত্র কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম ( ৪৫) । পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুইজনকে পশু জবাই ও মাংসের মাণ নিয়ন্ত্রণ আইন’ ২০১১ এর ৪ (১) ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।[/caption]